বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ায় দ্বৈত ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের লীগ
পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রইচ উদ্দীন ও দীপক শেঠ জুটি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) রইচ উদ্দীন ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠ
জুটি মাস্টার ইব্রাহীম হোসেন ও মাস্টার আসাদুজ্জামান আসাদ জুটিকে ২-০ সেটে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

একই মাঠে গতদিন প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার আব্দুল গণি জুটি বি গ্রপের রানার্স আপ এসডিএফ কর্মকর্তা শাহাজাহান আলী ও মহিদুল ইসলাম মহিদ জুটিকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাসমূহ পর্যায়ক্রমে পরিচালনা করেন খেলোয়াড়
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ব্যাংকার আল মাহমুদ, এসডিএফ কর্মকর্তা ইনছান আলী।

স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন এসডিএফ
কর্মকর্তা ফরিদ উদ্দীন ও মহিদুল ইসলাম মহিদ।

খেলাটি উপভোগ করেছেন প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ব্যাংকার এস,এম মহাসিন আলী, মাস্টার হুমায়ুন কবির, এসডিএফ কর্মকর্তা মাহবুবর রহমান, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামসুর রহমান লাল্টু, মাস্টার আব্দুস সেলিম, মহিদুল ইসলাম মহিদ, মাহফুজুর রহমান, ক্রীড়া প্রেমী আব্দুল জলিল, পলাশ সহ অসংখ্য দর্শকবৃন্দ। আগামী ২৮ ফেব্রুয়ারী সোমবার একই ভ্যেনুতে সন্ধ্যায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা