বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বরটি রঙ্গিন আলোয় সজ্জিত

মহান বিজয়ের মাসে স্বাধীনতাকামী মানুষের প্রাণের স্পন্দন কলারোয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বরে রঙ্গিন আলোয় সজ্জিত ও বেষ্টনী নির্মান করে শহীদদেরকে চিরস্মরনীয় করে রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ আজ স্বাধীনতার গৌরবে গৌরাবান্বিত হয়ে কলারোয়া পৌরসভাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে।

জানা গেছে, কলারোয়া পৌরসভাধীন জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল খেলার মাঠের পশ্চিম পাশের্ব অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারটি দীর্ঘদিন যাবৎ অযত্নে-অবহেলায় ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিলো। প্রতি বছর জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতার স্বপক্ষের মানুষের সমাবেশ ঘটলেও চত্বরটিতে ছিলো না দীর্ঘমেয়াদী কোন রক্ষনাবেক্ষণের পরিবেশ।

বিজয়ের মাসে অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বরটিতে মনোরম পরিবেশ বজায় রেখে সুরক্ষিত রাখার প্রত্যয়ে এগিয়ে এসেছে কলারোয়া পৌরসভা কতৃপক্ষ। পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহওয়ার্দ্দী হোসেন জানান, সম্প্রতি পৌরসভার রাজস্ব খাত থেকে বরাদ্দকৃত ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বর এলাকাটি পাকাকরণ, সীমানা বেষ্টনী ও আলোক সজ্জ্বায় সজ্জিত করা হয়েছে। চত্বরের প্রবেশদ্বারে লোহার গেট, সীমানার চারিপাশে গ্রীলের বেষ্টনী, সীমানার একাংশে চলমান (ভাঁজকৃত) কলাপসিবাল গেট, বল আকৃতির ২০ পিস লাল, নীল, সবুজ রংয়ের বাল্ব (বাতি), ২ টি এলইডি বাল্ব( সার্স লাইট) ব্যবহার করে স্মৃতিস্তম্ভকে সুরক্ষিত ও দর্শণীয় করে তোলা হয়েছে।

এ ব্যাপারে, পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে পৌরসভার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে মুক্তিযুদ্ধের ও ভাষা সৈনিকদের স্মৃতিকে লালন করার প্রত্যয়ে পৌর কতৃপক্ষ অঙ্গীকার বদ্ধ। বিজয়ের মাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় দিনগুলি তুলে ধরার প্রচেষ্টায় আজ নিজেকে গৌরবান্বিত মনে করছি। তিনি উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও উপজেলাবাসিকে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কলারোয়ায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার চত্বরটিতে মনোরম পরিবেশ ও সুরক্ষিত রাখার কর্মযজ্ঞকে আমি সাধুবাদ জানাই। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান