বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবলীগ নেতা গোলাম হোসেন আর নেই, দাফন সম্পন্ন

কলারোয়ায় আওয়ামী যুবলীগ নেতা গোলাম হোসেন আর নেই। পারিবারিকভাবে জানা যায়, উপজেলা যুবলীগের অন্যতম নেতা গোলাম হোসেন(৪০) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(১৬ এপ্রিল) রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। তিনি বেশকিছু দিন যাবৎ ডায়াবেটিক, হার্টের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র গোলাম হোসেন মৃত্যুকালে মাতা, দুই স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে মরহুমের জানাযা নামাজ বাড়ির পার্শে¦র এক ছায়া নিবিড় আত্মকাননে অনুষ্ঠিত হয়। মাস্টার বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় জানাজা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মরহুমের ছোট ভাই তৌহিদুর রহমান, মরহুমের পুত্র সিজান হোসেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহীর পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, জাতীয় পার্টির নেতা মুনছুর আলী, পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জিএম শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা আজিজুর রহমান, সাংবাদিক আ’লীগ নেতা গোলাম রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম সহ অসংখ্য মুসুল্লিগণ।

মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ভুট্টো লাল গাইন সহ অসংখ্য গুণগ্রাহী। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত