বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা

কলারোয়ায় রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত বালিকা বিদ্যালয় ও বি,বি,আর,এন,এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭ টায় রামকৃষ্ণপুর গার্লস স্বুলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্কুল চত্বরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল। স্কুলের প্রধান শিক্ষক মুনছুর আলীর স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল আমিন হোসেন, ইউপি সদস্য নূর হোসেন সহ অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

অনুরুপভাবে বি,বি,আর, এন,এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, স্কুল পরিচালনা কমিটির সদস্য কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারন সম্পাদক আ’লীগ নেতা এ্যাড: শেখ কামাল রেজা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওয়াছ আলী ছিদ্দিকী বাবর সহ সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

এ ছাড়া, সোনারবাংলা কলেজ, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে ও ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা