রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার উপর ট্রাক রেখে কাঠ লোড, জনদূর্ভোগ

কলারোয়ায় বিভিন্ন সড়কে রাস্তার উপর ট্রাক রেখে তাতে কাঠের গুড়ি ও ছোট-বড় কাঠ লোড দেয়ার দৃশ্য হরহামেশা চোখে পড়ে। ফলে ছোটখাটো দূর্ঘটনাও ঘটে দিন।

কাঠবাহী ভারি ট্রাক চলাচলে রাস্তা নষ্ট হচ্ছে দ্রুত

জানা গেছে, কলারোয়া পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকার পুরাতন খাদ্য গোডাউন রাস্তায়, হরিতালা, জোনাকি হল মোড় এলাকা, উপজেলার সরসকাটির বিভিন্ন স্থানের রাস্তায়, কলারোয়া-চান্দুড়িয়া রাস্তার সোনাবাড়িয়া কলেজ মোড়ে, চন্দনপুর কলেজের সামনে, খোরদো, কাজিরহাট, বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় রাস্তার উপর ট্রাক রেখে সুউচ্চ আকারে কাঠ লোড করতে দেখা যায় প্রায় প্রতিদিনই। এতে জনদূর্ভোগের পাশাপাশি এসকল গ্রাম্য রাস্তা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ভাঙ্গাচোরা ও সরু রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভোগান্তিতে পড়া স্থানীয়রা জানিয়েছেন, কলারোয়া-সরসকাটি, কলারোয়া-চন্দনপুর, কলারোয়া-কেঁড়াগাছি, কলারোয়া-খোরদো, কাজিরহাটসহ বিভিন্ন এলাকায় ভাঙ্গাচোরা সড়কে ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, পিকআপের যাত্রীসহ পথচারীদের ভিড় থাকে প্রায় সময়। কতিপয় কাঠ ব্যবসায়ীরা হরহামেশা রাস্তাজুড়ে দিনের বেলা ঘন্টার পর ঘন্টা ট্রাক রেখে কাঠ লোড করেন। স্থানীয় এসকল রাস্তা দিয়ে চলাচলকারী কাঠবাহী ভারি ট্রাকের কারণে দূর্ঘটনা ঘটে, দ্রুত রাস্তা নষ্ট ও অন্যান্যভাবে ভোগান্তি হচ্ছে।

ভুক্তভোগীরা এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত