রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রুপালী ব্যাংক শাখা নবাগত ব্যবস্থাপকের সাথে শিক্ষক সমিতির মত বিনিময়

কলারোয়ায় নবাগত রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের সাথে মাধ্যমিক শিক্ষক সমিতিরছ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৪ জুলাই) বিকালে থানা মোড়স্থ রুপালী ব্যাংক লিঃ কলারোয়া শাখা কার্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দ মত বিনিময় সভায় মিলিত হয়। সভায় নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও) বিচিত্র রায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে পরিচয় পর্ব শেষে গ্রাহক সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, উপজেলা কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক কল্যাণ সমিতির সভাপতি জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক শিক্ষক সমিতির সভাপতি জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, জেলা শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, রুপালী ব্যাংক শাখার সেকেন্ড অফিসার দীপঙ্কর কুমার পাল, ঋন কর্মকর্তা মোঃ হান্নান, অফিসার সাইফুর রহমান সহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, রুপালী ব্যাংক, কলারোয়া শাখার নবাগত ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিচিত্র রায় গত ৯ জুন খুলনার দৌলতপুর রুপালী ব্যাংক শাখায় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন শেষে অত্র শাখায় যোগদান করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন