বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২১’ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। একই সাথে আগামি ৬ ডিসেম্বর কলারোয়া পাকহানাদারমুক্ত দিবসটিও পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর গাজী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধিবৃন্দ।

উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত