শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘শিক্ষক দিবস-২২ উৎযাপনে এক প্রস্তুতিমূলক সভা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয়ে কলারোয়ায় শিক্ষক দিবস-২২’ উৎযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার(২৫ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিবসটি উৎযাপনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ভার্চ্যুয়ালী সভাপতিত্ব করেন উৎযাপন কমিটির সমন্বয়ক কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, অধ্যক্ষ এস,এম শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী সুপার আলতাফ হোসেন, শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার শামছুর রহমান লাল্টু সহ শিক্ষক নেতৃবৃন্দ।

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস -২২ ‘ উৎযাপনে বর্ণাঢ্য র ্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, দিবসটি পালনে একই দিন সকালে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত