শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় শিক্ষাগুরু শেখ আমানুল্লাহ’র ৮ম মৃত্যুবার্ষিকী পালন

কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, কিংবদন্তি শিক্ষক নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৮ম মৃত্যুবার্ষিকীতে সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা সদর শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি,পাবলিক ইনস্টিটিউট, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। পরে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ, শিক্ষক নেতা সাংবাদিক ইদুজ্জামান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ এস,এম সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়ারা খাতুন, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীক, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আবুল হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক ইন্তাজ আলী, আনারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, উপজেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক ও পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ওয়ায়েস আলী ছিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আঃ আলীম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল্লাহেল আলীম বাবু, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক শিক্ষক শামছুর রহমান লাল্টু, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, জিয়াউল হক জিয়া, রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার রোকোনুজ্জামান রোকন, মাস্টার উৎপল সাহা, মরহুমের ভাতিজা ইউপি সদস্য খায়রুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। সব শেষ উপস্থিত অতিথিবৃন্দের মাঝ তাবারক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত