শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সমবায় দিবসে দুই সমিতিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই দিবস পালিত হয়।

অনুষ্ঠান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলেন সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর। এছাড়াও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলার সকল এনজিও ও সকল সমবায়ীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আল আমিন।

আলোচনা সভার আগে সমবায়ের ৫০বছর পূর্তিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. তোয়াব আলি, শেখ রাশেদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ সফল সমিতি হিসাবে কামারালী পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল