শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়ায় সিনিয়র সাংবাদিক এম আইউব হোসেনের নামে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে ও স্থানীয় ক্ষতিগ্রস্থ নারীদের উপস্থিতিতে দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার দেয়াড়া ইউনিয়নের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের সমিতির প্রাক্তন সভাপতি মিনারা খাতুনের নামে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে শতাধিক প্রতারিত নারী ঝাটা মিছিল নিয়ে মানববন্ধনে করে।

প্রতিবাদ সমাবেশ থেকে জানা যায়, প্রতারক সাবেক এসডিএফ সভাপতি মিনারা খাতুনের নামে ৪০ লাখ টাকা আত্মসাৎ করার সংবাদ সাতক্ষীরা থেকে প্রকাশিত ”দৈনিক পত্রদূত” পত্রিকায় প্রকাশ করায় সিনিয়র সাংবাদিক আইউব হোসেনের নামে যশোর বিজ্ঞ আদালতে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের তিনি করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবী জানানো হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়নের এসডিএফ সমিতির বর্তমান সভাপতি আকলিমা খাতুন, ভ’ক্তভোগী পত্রদূত পত্রিকার দেয়াড়া ইউনিয়ন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম আইউব হোসেন, সাংবাদিক যথাক্রমে জাকির হোসেন, মোস্তাক আহমেদ, জাহিদুল ইসলাম, মোজহিদুল ইসলাম, মাস্টার বাবলু রহমান, আরিফুল হক চৌধুরী, ফারুক হোসেন রাজ, মোজাফ্ফর হেসেন পলাশ সহ এলাকার ক্ষতিগ্রস্থ প্রতারিত নারীবৃন্দ।

বক্তারা, প্রতারক এসডিএফ’র সাবেক সভাপতি মিনারা খাতুন(৫০) উদ্দেশ্য প্রনোদিত হয়ে ষড়যন্ত্র মূলকভাবে সিনিয়র সাংবাদিক আইউব হোসেন সহ ৬ জনের নামে গত জুলাই মাসে যশোর বিজ্ঞ

আদালতে(সিআর-৫৪৮/২২) মামলা দায়ের করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় এবং কয়েক লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত প্রতারক নারী মিনারা খাতুনকে আইনের আওতায় নিয়ে এসে ক্ষতিগ্রস্থ গ্রাম্য সহজ সরল ৬৭ জন নারীরা যাতে জমাকৃত টাকা ফেরৎ পেতে পারে তাহার বিহীত ব্যবস্থা গ্রহনে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ