রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাড়ে ৯লাখের উপরে হুন্ডির টাকাসহ এক ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে হুন্ডির ৯লাখ ৬২হাজার ৬’শত টাকাসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলা সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সীমান্তের রাজপুর এলাকা থেকে হুন্ডির ওই টাকাসহ কবির হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে মাদরা বিওপি’র বিজিবি সদস্যরা।

আটক কবির রাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপি’র কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে রাজপুর পাঁকা রাস্তার উপর থেকে ভারতে পাচারকালে ৯ লক্ষ ৬২ হাজার ৬শত বাংলাদেশি হুন্ডির টাকাসহ কবির হোসেনকে আটক করে। আটক আসামিকে জব্দকৃত হুন্ডির টাকাসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম
মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি।

তিনি জানান, ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি’র সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা