শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার-২১’ ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১১ ডিসম্বের) সকাল ১১ টায় বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এ্যাড: আশরাফুল আলম বাবু (এপিপি), উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সোনাবাড়িয়া হাইস্কুলের জিবি সভাপতি সরদার আমজাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, হুলহুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, ইউপি সদস্য ওসমান গণি, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মাস্টার আব্দুস সবুর, সমাজ সেবক কবি আয়ুব হোসেন, সমাজ সেবক ইছাক গাজী, অভিভাবক সদস্য সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, সমাজ সেবক আব্দুল মাজেদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সমাজ সেবক রুহুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, সাবেক জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, অভিভাবক সদস্য গোলাম সরোয়ার, প্রাক্তন ছাত্র রুস্তম আলী রিপন, আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, শিরিনা আক্তার, মাস্টার স্বপন সরকার, আ: সালাম, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।

ফলাফল প্রকাশ শেষে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীতে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুরুপভাবে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার-২১’ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল