বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘সেবা’কে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক দিলেন আমেরিকা প্রবাসী বিপ্লব

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’কে মানবিক সেবায় উপহার হিসাবে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান করলেন আমেরিকা প্রবাসী মাহবুব হোসেন বিপ্লব। তিনি কলারোয়ার ক্রীড়া সংগঠক, অভিক্ষ রেফারি ও পরিবহন ব্যবসায়ী সেবা সংগঠনের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপনের স্নেহভাজন সহোদর ভাই।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সেবা’র অস্থায়ী কার্যালয়ে মানবদরদী গর্বিত ভাই বিপ্লবের পাঠানো উপহার সামগ্রী সেবা’র কর্মকর্তাদের হাতে প্রদান করলেন বড় ভাই স্বপন। এ সময় উপস্থিত ছিলেন সেবা সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, কপাই সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়া ব্যক্তিত্ব নিয়াজ খাঁনসহ সেবা’র সদস্যবৃন্দ। উপহার সামগ্রী গ্রহন শেষে, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন জানান, মানবদরদী কলারোয়ার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ছোট ভাই মাহবুর হোসেন বিপ্লবের (ছোট) ‘করোনা ভাইরাস প্রতিরোধসহ মুমুর্ষ রোগীদের সেবাদানে যে মহানুভবতার পরিচয় দিয়েছে এ জন্য সংগঠনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছি। তিনি অতীতে এই স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’কে যে সকল মহৎ ব্যক্তিবর্গ অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও মানুষের স্বাস্থ্য সেবা দানে উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও ধন্যবাদন্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ দিকে, একই দিন সকালে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মুমূর্ষু রোগী তাছলিমা খাতুন (৭০)’র চিকিৎসায় জরুরী ভিত্তিতে সেবা সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!