বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলারোয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্ব গাথা ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যকালে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে বাঙ্গালি জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দোখিয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপায়িত করে সোনার বাংলা গড়তে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বক মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী বর্ষে মুক্তিযুদ্ধের চেতনার কার্যকারিতা আজও শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠিত বাংলাদেশকে গড়ে তুলতে বাঙ্গালির আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতানাকে লালন ও পরিচর্যা করে তরুন সমাজকে নিজ নিজ অবস্থান থেকে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।্

সভায় পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা ওয়ার্কস পার্টির নেতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, পাবলিক ইনস্টিটিউট সভাপতি আ’লীগ নেতা সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আ’লীগ নেতা ্এ্যাড: শেখ কামাল রেজা সহ কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন স্তরের আ’লীগ নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের অসংখ্য মানুষ। সভাটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম।

সভা শেষে সন্থ্যায় খ্যাতিমান সঙ্গিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুরপভাবে উপজেলার ১২টি ইউনিয়নে পৃথকভাবে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব