রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন

কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পালন করা হচ্ছে। গত ১২জুলাই সোমবার হতে রথযাত্রা উৎসব শুরু হয়। আর ২০জুলাই মঙ্গলবার তা শেষ হবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি বাবু শ্রী নরেন্দ্র নাথ ঘোষ বলেন, উল্টো রথে জগন্নাথ দেবকে গুণ্ডিচা মন্দির থেকে পালপাড়া শহীদ স্মৃতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুর দিন পালপাড়া শহীদ স্মৃতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে জগন্নাথ দেবকে গুণ্ডিচা মন্দিরে নেওয়া হয়।

কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গু-িচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন গু-িচা মন্দির থেকে পালপাড়া শহীদ স্মৃতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে নিয়ে আসা হয়। রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী লক্ষণ চন্দ্র বিশ্বাস জানান, উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবৎকথা ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ শ্রী জীবন ঘোষ, উপজেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি শ্রী গোষ্ট চন্দ্র পাল, কলারোয়া শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়ের সভাপতি শ্রী সুনীল দাস, শ্রী অশিত কুমার, মাস্টার শ্রী প্রদীপ পাল,দিলীপ মাস্টার, উদয় মন্ডল, গোবিন্দ পাল, উদায় রায়, কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা শ্রী অসীত ঘোষ, সহ-সভাপতি শ্রী প্রকাশ হালদার, সেবাচার্য্যে সুজিত গোম্বামী, বিশ্বনাথ ভারতী, আশালতা পাল, জয়দেব গোম্বামী প্রমুখ।

উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আশ্রমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকেই শুরু হয় নানা আনুষ্ঠানিকতা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ

কলারোয়া পৌরসভা এলাকার হাসপাতাল সড়কের নজরকাড়া ইউনিব্লক রাস্তা শেষ হতেই শুরু হয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা

কলারোয়ায় দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন