রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মাস্টার মামুন গুরুতর আহত

দ্রুতগতির গরু বহনকারী নসিমনের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী কলারোয়ার মাস্টার আব্দুল ওহাব মামুন। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল ওহাব মামুন কলারোয়ার গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সামাজিক সংগঠন ‘সেবা’র যুগ্ম আহবায়ক। তিনি পৌরসভাধীন ঝিকরা গ্রামের মৃত আব্দুল বারির পুত্র। মাস্টার মামুন ক্রীড়া ধারাভাষ্যকার, ক্রিকেট স্কোরার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত।

‘সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও সদস্য মনিরুল আলম টিটু জানান, ‘মঙ্গলবার দুপুর ২টার দিকে কলারোয়া প্রাণি সম্পদ অফিস সংলগ্ন তুহিনা স্টোরের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগামী গরু বহনকারী নসিমনের সাথে মাস্টার আব্দুল ওহাব মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুনের ডান হাত ও পায়ে গুরুতর কেটে যায় ও আঘাতপ্রাপ্ত হন। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাৎক্ষনিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা কর্তব্যরত চিকিৎসকরা আহত মামুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।’

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত