বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২০জন ভূমিহীন পরিবার পেলো জমি ও পাকাঘর

সাতক্ষীরার কলারোয়ায় ২০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমি ও পাকাঘর।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) ওই সকল গৃহের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

‘বাংলাদেশের একজন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২,৯০৪টি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলায় ৩য় পর্যায়ে জমিসহ ২০টি ঘর উদ্বোধন করা হয়।

কলারোয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২০টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ সেমিপাকা ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল এবং উপকারভোগীদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা অনুুষ্ঠানে বক্তব্য রাখেন।

অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, প্রাণী সম্পদ অফিসার ড. অমল কৃষ্ণ সরকার, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সম মোরেশদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম কালাম, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে জমি ও ঘর পেয়ে আনন্দ-উচ্ছাস প্রকাশের মধ্য দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন