সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩য় দিনে ৩ হাজার শিক্ষার্থী পেলো করোনা প্রতিষেধক টিকা

কলারোয়ায় ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধে সরকার প্রদত্ত টিকা প্রদানের ৩য় দিনে ৩ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমে মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ৯টা থেকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকা (ফাইজার) প্রদান করা
হয়।

পৌর সদরের দুই হাইস্কুল টিকাদান কেন্দ্র থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০০ জন ছাত্র-ছাত্রী টিকা গ্রহন করায় প্রতি দিনের টিকা প্রাপ্তির লক্ষমাত্রা অর্জন হয়েছে বলে জানা যায়। টিকা গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানগুলো হলো, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়, ক্ষেত্রপাড়া মহিলা মাদ্রাসা, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসা, বীর মুক্তিযোদ্ধা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়, জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসা, সিংহলাল দাখিল মাদ্রাসা,কয়লা মাধ্যমিক বিদ্যালয়, কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলঝাড়া
মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মহিলা মাদ্রাসা,বোয়ালিয়া
মাধ্যমিক বিদ্যালয় ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। টিকা কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন। টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, প্রধান শিক্ষক ও পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, তদারকী কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি
মেডিকেল অফিসার ডা: মাহাদি আল মাসুদ।

পরিদর্শনকালে স্বাস্থ্য কর্মকর্তা ডা: জিয়াউর রহমান শিক্ষার্থীদের টিকা গ্রহনের সাথে সাথে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান। আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলা পর্যায়ের সকল হাইস্কুলের তালিকাভূক্ত শিক্ষার্থীদেরকে সরকারি প্রদত্ত টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন