সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিভিন্ন আম বাগানের আম পাড়া কার্যক্রম তদারকি করলেন উপজেলা প্রশাসন

সাতক্ষীরা জেলা প্রশাসন নির্দেশিত চলতি বছর আম সংগ্রহ, বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী প্রথম পর্যায়ে আজ ০৫ মে থেকে সাতক্ষীরার কালিগঞ্জে গোপালভোগ গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ কয়েকটি স্থানীয় জাতের আম বাজারে উঠতে শুরু করেছে। এছাড়া পর্যায়ক্রমে ২৫ মে হিমসাগর, ০১ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্র পালি আম গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা।

তারই ধারাবাহিকতায় রবিবার (৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার আম বাগানে ঘুরে ঘুরে আমপারা তদারকি করলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান প্রমূখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম উদ্দিন বলেন, গত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আম চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। তবে এবার কালিগঞ্জে আমের বাম্পার ফলন হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন আমা চাষীরা। বর্তমানে আম পাড়া ও বাজার জাত নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা।

উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, বাগান মালিক, কৃষি কর্মকর্তাসহ সকল পক্ষকে নিয়ে সভা করে আম বাজারজাত করার তারিখ নির্ধারণ জেলা প্রশাসন। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে বাগান থেকে আমা সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। কঠোর তদারকির মাধ্যমে সাতক্ষীরাসহ কালিগঞ্জের আম বিদেশের বাজারেও পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, আবহাওয়াজনিত কারণে বাংলাদেশের সাতক্ষীরার আম মৌসুমের শুরুতেই পরিপক্ক হয়। আগাম প্রাপ্তি ও স্বাদের কারণে দেশের বাজারে সাতক্ষীরার আমের প্রচুর চাহিদাও রয়েছে। গেলো কয়েক বছর ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে সাতক্ষীরার কয়েকটি বাগানের আম।

তবে আগাম বাজার ধরতে অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে আগাম বাজারজাত করেন কিছু অসাধু ব্যবসায়ী। এজন্য অসাধু ব্যবসায়ীদের রুখতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। এরইমধ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে কেমিক্যাল দিয়ে পাকানো কয়েক হাজার কেজি অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু