শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা-২৩’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলাটি অনুষ্ঠিত হয়।

সোমবার(৮ মে) সকাল ১১ টায় মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

পরে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি ও প্রান্তিক কৃষকবৃন্দ। মেলায় উপজেলার নার্সারী পল্লী কৃষকদের তত্ত্বাবধানে ৮টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, মেলায় অংশগ্রহনকারি স্টলগুলি হলো- মিস্টার আলু উৎপাদান প্রযুক্তি, মুখী কচু উৎপাদান প্রযুক্তি, লাকী নার্সারি এন্ড ভ্যারাইটিস, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি লিঃ, পারভেজ এন্ড ইত্যাদি বাণিজ্য ভান্ডার, কৃষি পণ্য প্রদর্শনীয় ও গাছ আলু / মেটে আলু উৎপাদন প্রযুক্তি সহ অন্যান্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন