রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান উপজেলা প্রেসক্লাবের

যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও করোনায় আক্রান্ত কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইটের সুস্থতা কামনা করে শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেলের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক আওয়ামী লীগ নেতা সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যানের পুত্র উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য কাওছার হোসেন রুবেল, মেহেদী হাসান সুমন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিএম হোচেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, আয়ুব হোসেন মিলন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাও. নাসির উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস