বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) যশোর অঞ্চলের অধীনে খুলনা জেলা দিন ব্যাপী (১৭ সেপ্টেম্বর, ২০২৩) স্টেকহোল্ডার কর্মশালার আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-আভা সেন্টারের প্রশিক্ষণ হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মকর্তা (লাইভলিহুড) মোঃ মাহবুবুর রহমানের সার্বিক তত্বাবধায়ন, জেলা কর্মকর্তা ঝরণা রাণী বিশ্বাসের সঞ্চালনায় ও আঞ্চলিক পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান।

দিনব্যাপী এ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক, এসডিএফ ঝিনাইদহ, কৃষিবিদ কাজী হাসানুজ্জামান এবং প্রকল্পের সামগ্রিক কার্যক্রম উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক, এসডিএফ খুলনা, মোঃ বজলুর রহমান ভুঁইয়া।

উক্ত কর্মশালায় স্টেকহোল্ডারদের সাথে এসডিএফের মাঠ পর্যায়ের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাঠ পর্যায়ে এসডিএফের কাজের বিষয়ে সামগ্রিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন আগত অতিথিরা। এছাড়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ক পরামর্শ ও প্রদান করেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। উক্ত কর্মশালায় বিশেষত: দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উৎপাদনকারী দল গঠন ও তাদের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা করেন বিভিন্ন জেলা থেকে আগত সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ মোল্লা, সহকারি পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জাকিয়া সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সৈয়দ জসীম উদ্দীন, জেলা সমবায় অফিসার, খুলনা, মোঃ ফরিদুল ইসলাম, জেলা সমবায় অফিসার, মাগুরা, মোঃ জাফর ইকবাল, জেলা সমবায় অফিসার, ঝিনাইদহ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, মোঃ রবিউল ইসলাম, জেলা কর্মকর্তা এস. এম. শফিকুল ইসলাম, আব্দুল ওহাব, সজল কুমার মন্ডল, নাজমুস সাকিব প্রমুখ। কর্মশালায় ঝিনাইদহ, মাগুরা ও খুলনার বিভিন্ন উপজেলার সমবায় অফিসার, সহকারি পরিদর্শক এবং খুলনা জেলার বিভিন্ন দপ্তরের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান