রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোতিন গাজী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোতিন খুলনার লবনচরা থানার ইসলামপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।

সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে একটি মোটরসাইকেলে করে মোতিন খুলনায় দিকে আসছিলেন। এসময় পাশাপাশি খুলনা থেকে একটি মিনি ট্রাক (খুলনা মেট্রো ট ১১-০০৯১) চুকনগর মুখে ছিল। এসময় ডুমুরিয়া ডিগ্রী কলেজের সামনে পৌছলে এ দূর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল চালক মোমিন গাজী গুরুতর জখম হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ