বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গলায় বাইন মাছ ঢুকে কলায়োয়ায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মায়ের সথে বিলে মাছ ধরার সময় হাতে মাছ নিয়ে খেলতে গিয়ে গলায় বাইন মাছ ঢুকে কলারোয়ায় ১৩ বছর বয়সী গোলাম রসূল নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে৷

বুধবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার ডাঃ তানভীর জাহান প্রাথমিক পরীক্ষা শেষে শিশুর মৃত ঘোষণা করেন৷

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন৷ চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে৷ এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়৷ হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাই শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে৷ পরে হাসপাতাল থেকে মৃত্যুদেহ তার পরিবার বাড়িতে নিয়ে যায়৷

নিহত ওই প্রতিবন্ধী শিশু উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে৷

প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়৷ এ ঘটনা জানার সাথে সাথে শিশুকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ইসিজিসহ কয়েক ধরনের পরীক্ষা করে বলেন মারা গেছে৷

শিশুর মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী৷ সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম৷ হঠাৎ ছেলে চিৎকার করে বলে গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে অনেক চেষ্টা করেও বের হয়নি৷ স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক হাসপাতালে আনলে ডাক্তার বলে ছেলে মারা গেছে৷

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন৷ চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে৷ এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়৷ হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাই শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে৷ পরে হাসপাতাল থেকে মৃত্যুদেহ তার পরিবার বাড়িতে নিয়ে যায়৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!