বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেপ্তার শ্যামনগরের কৈখালি ইউপি চেয়ারম্যানের মুক্তি দাবি স্ত্রীর

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমকে সাদাপোষাকধারী কর্তৃক হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে রাস্তায় মারপিট করে অমানুষিক নির্যাতন চালিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গ্রেপ্তারকৃত কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের স্ত্রী রোকসানা পারভীন।

তিনি এ সময় তার স্বামীর মুক্তির দাবী জানান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পর পর দুই বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ইউনিয়নবাসীর কাছে বিপুল জনপ্রিয় হওয়ায় আমার স্বামীর প্রতিপক্ষরা তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে প্রায় অর্ধশত মিথ্যা মামলা দায়ের করেন এবং খুন জখমসহ একাধিকবার হত্যারও চেষ্টা করেন। যদিও অধিকাংশ মামলাগুলো মিথ্যা প্রমানিত হয়েছে। কর্তমানে আমার স্বামীর বিরুদ্ধে ১০টি মামলা চলমান রয়েছে। এসব মামলাগুলোও মিথ্যা। কারন আমার স্বামী একজন সৎ, নির্ভিক, নির্দলীয় ও সমাজসেবক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বার বার তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ভোটের সময় ওই ষড়যন্ত্রকারীদের ভয়ে তিনি পালিয়ে ছিলেন। এমনকি নিজের ভোটটিও দিতে না পারলেও সদ্য সমাপ্ত কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে নতুন চক্রান্ত শুরু করেন। তারা মনে করেন আমার স্বামীকে সরাতে পারলে আর কোন প্রতিদ্বন্দ্বি থাকবে না। এই চক্রান্তের অংশ হিসেবে গত ৯ ফেব্রুয়ারী-২০২২ তারিখে বাড়ী থেকে মটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় পথিমধ্যে ৫ থেকে ৬ জনের সাদাপোষাকধারী একটি দল তার গতিরোধ করে বেধড়ক মারপিট করতে থাকেন। তাদের মারপিটে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় পা তুলে দিলে আমার স্বামী গোংরাতে থাকলে এলাকাবাসী তাদের হাত থেকে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেন। সেসময় সাদাপোষাকধারীরা এলাকাবাসীর উপর চড়াও হয়ে এলোপাতাড়ী মারপিট করতে থাকেন। এতে কয়েকজন এলাকাবাসী আহত হন। পরে এলাকাবাসী একত্রিত হলে হামলাকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ বের করে স্বামীকে তুলে নিয়ে থানায় সোপর্দ করেন।

বাংলাদেশে প্রকাশ্যে একজন জনপ্রিয় চেয়ারম্যানকে এভাবে মারপিট করা মানবাধিকারের লঙ্ঘন কিনা এমন প্রশ্ন রেখে তিনি এ সময় হামলাকারীদের বিচার দাবি করেন।

তিনি বলেন, জনগন প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হবে এটা ঠিক না।

তিনি আরো বলেন, আমাদের দাম্পত্য জীবনে ছোট ছোট তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নিয়ে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আশংকা করছি ওই ষড়যন্ত্রকারীরা আমার স্বামীর আরো বড়ধরনের ক্ষতি করতে পারেন। কৈখালী ইউনিয়নবাসীসহ পুরো শ্যামনগর উপজেলাবাসী জানেন আমার স্বামী ষড়যন্ত্রের শিকার। তারপরও যদি তার বিরুদ্ধে কোন মামলায় ওয়ারেন্ট থাকে তাহলে পুলিশ ওয়ারেন্ট পেপার সাথে নিয়ে তাকে আটক করতে পারতেন। অথচ তাকে আটকের নামে প্রকাশ্যে নির্মমভাবে মারপিট করবেন এটি কিভাবে হতে পারে? প্রতিবাদ করায় নিরিহ ৩০ জন গ্রামবাসী আসামী হয়েছেন। পাশাপাশি উক্ত মামলায় আমার স্বামীকেই প্রধান আসামী করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক নিরিহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় দায় হতে অব্যাহিত প্রদান এবং তার স্বামীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।##

১০.০২.২২

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান