শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ির মালিকের ইন্ধনে মিথ্যা মামলার অভিযোগ

চোরের উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় ভাড়াটিয়া কওছার আলীর চুরির ঘটনায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত কওছার আলীর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ ও মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, কওছার যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের বাসায় আগেও দেহব্যবসা ও মাদক ব্যবসা চলত। এর আগে র্যাবসহ যৌথবাহিনীর অভিযানে নারী ও মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছিল।
সর্বশেষ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে চুরির ঘটনাকে আড়াল করতে বাড়ির মালিকের ইন্ধনে মাদক কারবারি চোর কওছারের পক্ষে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় নিরীহ এলাকাবাসী ও এক সাংবাদিককে আসামি করা হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বাড়ির মালিকের প্রশ্রয়ে কওছার আলী দা হাতে এলাকায় ঘোরাফেরা করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন বাসিন্দারা দাবি করেছেন, চুরির মূল ঘটনা ধামাচাপা দিতে যে মামলা করা হয়েছে, তা তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক