শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব-২০২৫ এ স্টার কিডস বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : স্টার বৃত্তি উৎসব-২০২৫ উপলক্ষে স্টার কিডস এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্টার কিডস এর পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, স্টার কিডস বৃত্তি উৎসব শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সাতক্ষীরায় স্টার কিডস এক অনন্য ভুমিকা রেখে চলেছে। সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে অভিভাবকের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ কে.এম সফিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাজাবুর রহমান বাবুল, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মো. শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মিয়ারাজ হুসাইন, শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাকির হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু মুসা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজিস্ট মোঃ আব্দুস সোবহান, আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ। স্টার বৃত্তি উৎসব-২০২৫ এ স্টার কিডস এর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৪৮ জন এবং সাধারণ গ্রেডে ২০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ অলাভজনক প্রোগ্রামে স্টার কিডস এর কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টার কিডস এর প্রধান সমন্বয়ক একেএম শরিফুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক