রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছবি ও ভিডিও’তে কলারোয়ার ফোর মার্ডার স্পট

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাণে বেঁচে গেছে ৬ মাসের শিশু মারিয়া।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়িটি হেলাতলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্ববর্তী। ঘরের মধ্য থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটা লাশের পা বাঁধা অবস্থায় দেখা যায়।

নিহতরা হলেন- হেলাতলা খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন মাহি (১০) ও মেয়ে তাসনিম (৮)।
এ ঘটনায় শাহিনুরের ছয় মাস বয়সী অপর শিশু কন্যা সন্তান মারিয়া অক্ষত আছে।
নিহত শাহিনুর পোনা মাছ ব্যবসায়ী ছিলেন। পুকুরে মাছের চাষ করতেন তিনি।

পুলিশের ধারণা, রাতে চিলেকোঠা দিয়ে (ছাদের ঘর) দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই চারজনকে কুপিয়ে হত‌্যা করেছে।

এ ঘটনায় তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশি ও সাধারণ মানুষের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। চারটি তরতাজা মানব সন্তানের জবাই করা লাশ দেখে তারা এখন হতভম্ব। হত্যার আগে অথবা পরে দুর্বৃত্তরা পরিবার প্রধান শাহিনুরের হাত পায়ের রগ কেটে বেঁধে রেখে যায়।

খবর পেয়ে সকালেই পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম নাহিদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম, বার), অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন, পিবিআই, র‌্যাব, ডিবি, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, কলারোয়ার ইউএনও মৌসুমী জেরিন কান্তা, এসিল্যান্ড আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে সেখানে ছুটে যান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

ছবিতে:

ভিডিও:

https://www.facebook.com/kalaroanewsofficial/videos/656060248630458/

https://www.facebook.com/kalaroanewsofficial/videos/2717033705224337/

https://www.facebook.com/kalaroanewsofficial/videos/983753412137635/

https://www.facebook.com/kalaroanewsofficial/videos/758583271655307/

https://www.facebook.com/kalaroanewsofficial/videos/387943535925016/

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত