শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন এমপি রবি

শীতার্থ মানুষের সেবায় গাড়িতে করে শীতবস্ত্র
(কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন অসহায় মানুষের বন্ধু গণমানুষের নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি বলেন, ‘আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের ন্যূনতম শীতের কাপড় কম্বল নেই। তাই তাদের
কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা পৌর
মেয়রকে তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য। শুক্রবার (০৮ জানুয়ারী) গ্রামাঞ্চল ও শহরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাস্তার পাশে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় গায়ে গরম কাপড় কম্বল পরিয়ে দিলেন সাতক্ষীরাবাসীর প্রাণ প্রিয় নেতা এমপি রবি।
এসময় সদরের ধুলিহর ও শহরের বিভিন্ন পয়েন্টে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে শতাধিক শীতবন্ত্র কম্বল বিতরণ করেন এমপি রবি। পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুক, দুস্থ, অসহায়,বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা।
কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত