বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
পরে ফিতা কেটে কর্নারের উদ্বোধন করেন জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ছগীর আহমেদ।

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমানসহ সাতক্ষীরা এরিয়া অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার সকল শাখা ব্যবস্থাপক ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেন, আজ আমরা যে যেখানেই আছি, তা সবই বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি। যে কারনে আজ আমরা এই পর্যায়ে পৌছাতে পেরেছি। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন