বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিকূল পরিস্থিতিতে জলবায়ু উদ্বাস্তুদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় আইপিসিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে। একই সাথে ৪০ শতাংশ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।

বুধবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনোপস এর সহায়তায় বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ ও উত্তরণ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা অ্যাড. মুনীরুদ্দীন। তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জলবায়ু উদ্বাস্তুরা শহরে এসে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা। তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পুষ্টিহীনতায় ভুগছে। বস্তিতে স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করছে। জলবায়ু উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরা শহরের ৫টি বস্তিতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও বিকল্প জীবিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় সিনিয়র সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, এম কামরুজ্জামান, ফারুক মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, গোলাম সরোয়ার, অ্যাড. বদিউজ্জামান, মোশারফ হোসেন, শহিদুল হক রাজু,
আব্দুল জলিল, আবদুস সামাদ, বেলাল হোসেন, মেহেদী আলী সুজয়, আসাদুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ