শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সাতক্ষীরার ৪টি ইউনিয়নের পানিবন্দী মানুষের মানববন্ধন

জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের দাবীতে সাতক্ষীরা সদরের ৪টি ইউনিয়নের পানিবন্দী মানুষের অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগি পানিবন্দী মানুষের আয়োজনে নাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক ও বিকাশ দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের আগেই খালে বেঁড়িবাধ দেওয়ায় পানি নিষ্কাশন না হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের, পুকুর, বিল পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, হাঁস-মুরগী রাখার কোন জায়গা নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তা। ব্যাপক
ক্ষয় ক্ষতি হয়েছে ৪টি ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষের। মানবেতর জীবন যাপন করছে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষেরা। শুকনা মৌসুমের আগেই প্রাণসায়ের খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বর্ষা মৌসুমে খাল
খননের নামে ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে।

অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়ের খালের উপর দেওয়া বাঁধ কেটে দেওয়ার দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তারা আরো বলেন, আমরা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েছি।

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের কথা ভেবে দ্রুত পানি নিষ্কাশনের দাবী জানান বক্তারা।’

মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় ৪টি ইউনিয়নের ৫ শতাধিক পানিবন্দী মানুষ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার