শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, র‌্যালি ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করা।

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়।

এদিকে. সাতক্ষীরা আব্দুল করিম আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলশুটিং এন্ড মেইনটেনেন্স শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ২০৩নং ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অনুরূপ কর্মসূচি পালন করে।
প্রশিক্ষক আসাদুজ্জামান রকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রভাষক রোজিনা আখতার, প্রভাষক আকরামুল ইসলাম, আহসানিয়া মিশন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী, অর্চনা বালা রায়, মো: ফরহাদ হোসেন, মো: মুকুল হোসেন, আজহারুল ইসলাম, নিত্যানন্দ সরকার, মিজানুর রহমান, এএসএম হুমায়ুন কবির, পলাশ কুমার গাইন, তপন কুমার মন্ডল, সাজিদা খাতুন, অসিত বরণ মন্ডল, রেবা মন্ডল, মেহেদি হাসান, আশিকুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের ন্যায্য দাবি তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

এদিকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক স্কুল রয়েছে ৩১১টি, মাদ্রসা রয়েছে ২১৪টি, স্কুল এন্ড কলেজ আছে ১২টি এবং কলেজ রযেছে ৫৮টি। সবগুলো প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস