শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে জেলা পুলিশেরর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪মে) দুপুরে অনুষ্ঠিত অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

অপরাধ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
কোরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ/২৩ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মাজেদুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে জনাব ইশতিয়াক আহমেদ এসআই(নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই(নি:) জনাব আলী হোসেন, মেলান্দহ থানাকে পুরস্কৃত করা হয়।

এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখা কে পুরস্কৃত করা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন