শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলারোয়ার সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ কাব শিক্ষক অনুপ কুমার ঘোষ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২২’ প্রদান উপলক্ষে সাতক্ষীরা জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগীতায় সহকারী শিক্ষা অফিসার হিসাবে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন কলারোয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।

সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পি,টি,আই সুপার এস,এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা স্কাউটস’র সাধারন সম্পাদ আবুল বাসার পল্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, বাছাই প্রতিযোগীতার কার্যক্রম শেষে জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর স্বাক্ষরিত পত্রে জেলার ১৪ টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের ১ম স্থান অধিকার লাভ করে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় কলারোয়ার অর্জন জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ কাব শিক্ষক কলারোয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।

কলারোয়ার এই সাফল্য অর্জনে উপজেলার শিক্ষক সমাজসহ স্কাউটস’র কর্মকর্তা ও স্কাউটস দলের ছাত্র-ছাত্রীরা আনন্দ প্রকাশ করে শ্রেষ্ঠত্বদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল