শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা বিএনপির জনসভা সফলের লক্ষ্যে আশাশুনি ও দেবহাটা থানার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৫ শে ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা বিএনপির ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম (সংসদীয় আসন সাতক্ষীরা-০৩) আশাশুনি ও দেবহাটা থানা বিএনপির নেতৃবৃন্দের সহিত প্রস্তুতি সভা করেছেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের নিজস্ব বাসভবনে রবিবার সকাল ১০টায় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ।

আশাশুনি ও দেবহাটা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আক্তারুল ইসলাম বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা যদি আমরা মেনে চলতে না পারি, তাহলে দলকে কেমন ভালবাসি? তিনি প্রতিটি মুহুর্তে আমাদের উদ্দেশ্যে সংগঠনকে শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার বার্তা দিচ্ছেন। আমরা যেভাবেই হোক তার নির্দেশনা মেনে বিএনপিকে সাতক্ষীরা জেলার জনবান্ধব সংগঠনে পরিণত করবো। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি,আইনশৃঙ্খলার অবনতি,নির্বাচনী রোডম্যাপ,রাষ্টে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে আগামী ২৫শে ফেব্রুয়ারী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা বিএনপির ঐতিহাসিক জনসভা সফল করার জন্য আপনাদের সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

উপস্থিত ছিলেন দেবহাটা থানা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, কামরুজ্জামান কামু আহবায়ক দেবহাটা যুবদল, আশাশুনি থানা বিএনপির সদ্য সাবেক আহবায়ক হেদায়েতুল্লাহ, সদস্য সচিব তুহিন, ইয়াছিন আরাফাত পলাশ আহবায়ক আশাশুনি ছাত্রদল, হাফিজুল ইসলাম যুগ্ম আহবায়ক আশাশুনি যুবদল, হাবিবুল্লাহ হাবিল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান