শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের নির্দেশে সোমালিয়া ছাড়ছে মার্কিন সেনারা

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) প্রতিরক্ষা দফর এক বিবৃতিতে জানায়, সোমালিয়ায় থাকা অধিকাংশ সেনাই তুলে নেয়া হচ্ছে। আগামী জানুয়ারীতে প্রেসিডেন্টের ক্ষমতা বাইডেনের কাছে বুঝিয়ে দেয়ার আগেই বিভিন্ন দেশ থেকে সেনা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আফ্রিকার এই দেশটিতে সাড়ে ৬’শ থেকে ৮’শ মার্কিন সেনা অবস্থান করছে। সেখানকার সেনাদের বিশেষ প্রশিক্ষণে মোতায়েন করা হয় তাদের। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-এর গোড়াতেই নির্দেশনা বাস্তবায়ন চান প্রেসিডেন্ট ট্রাম্প।

বিবৃতিতে পেন্টাগন আরো জানায়, ‘বিপদজ্জনক আফ্রিকা থেকে আমাদের কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নিচ্ছি না। এ বিষয়ে আমরা সোমালিয়া সরকারের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাদের অবস্থান পরিবর্তন করছি, কিন্তু এর মানে মার্কিন নীতির পরিবর্তন নয়।’

গেল মাসে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ইরাক থেকে অর্ধেক সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। যদিও আফগানিস্তান থেকে মার্কিন সেনা তুলে নেয়ার ঘোষণায় আপত্তি জানায় ন্যাটো। যুক্তরাষ্ট্রের সেনা তুলে নেয়া হলেও ন্যাটোর অর্ন্তভুক্ত দেশগুলোর সেনা থাকার কথা জানান জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে থাকা সাড়ে ৪ হাজার মার্কিন সেনা থেকে আড়াই হাজার সেনা তুলে নেয়া হবে। আর ইরাকের ৩ হাজারের মধ্যে আড়াই হাজার সেনা প্রত্যাহার হবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সোমালিয়ার সাবেক বিশেষ দূত আবুকার আরমান বলেন, ‘ট্রাম্পের অধীনে সোমালিয়ায় আমেরিকার বর্বরতা কোন বিপর্যযের থেকে কম নয়।’

তিনি অভিযোগ করে বলেন, সোমালিয়া সংঘাত বন্ধে কোন কার্যকর ব্যবস্থা নেয়া তো হয়নি বরং সহিংসতা উস্কে দেয়া হয়েছে।

আফ্রিকার মধ্যে সোমালিয়া সবচেয়ে সংঘাত কবলিত দেশ। দেশটিতে বেশ কয়েকটি সশস্ত্র জঙ্গি এবং সশস্ত্র গোষ্ঠী আধিপত্য কায়েম করছে। সংঘাতের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬