রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ এবং সরকারি লিগ্যাল এইড সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং উপজেলা প্রশাসন, তালার সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মানবপাচার, মাদকাসক্তি ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি সরকারি লিগ্যাল এইড সেবার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহজে আইনি সহায়তা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।

সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থান, মানবপাচার ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে সরকারি লিগ্যাল এইড সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, যেখানে দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, সেখানে যদি প্রতিদিন নারী ও শিশুকে নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সেই সমাজ কখনোই উন্নত সমাজ হিসেবে গড়ে উঠতে পারে না। আপনারা যদি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসেন, তাহলে একটি নিরাপদ, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা অনেক সহজ হবে। বর্তমান সরকারের অঙ্গীকার একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা। ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে, বাল্যবিবাহ রোধ করতে হবে।কোরবানির ঈদের পর থেকে আমি যতটুকু খেয়াল রেখেছি, শুধু তালা উপজেলাতেই ১৫ থেকে ২০টি বাল্যবিবাহ প্রশাসনের উদ্যোগে বন্ধ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে যদি এতগুলো বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়, তাহলে সহজেই বোঝা যায় এ অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা এখনো উদ্বেগজনক। তাই এ ধরনের অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন সকল মানুষকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি