শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুচ্ছ ঘটনায় কলারোয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক-২

তুচ্ছ ঘটনায় পারিবারিক ও সামাজিক বিরোধের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় গোলাম কুদ্দুস (৪৭) ওরফে বোম্বে কুদ্দুস নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করলে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২১জুলাই) সকালে অবস্থার অবনতি হলে কলারোয়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

নিহত কুদ্দুস উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের হিজলদী ফকিরপাড়ার মৃত জোহরআলী হোসেনের ছেলে।

এ ঘটনায় মামলা (নং-২০) হয়েছে।

গোলাম কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, হিজলদি গ্রামের মৌসুমি খাতুন ও মনিরুল ইসলাম মনির (ইউপি চেয়ারম্যান মনি নয়, আরেক মনি যাকে স্থানীয়রা ফকির মনি নামে চেনেন) সাথে আগে থেকেই গোলাম কুদ্দুসের পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত শুক্রবার কথা কাটাকাটির একপর্যায়ে গোলাম কুদ্দুসকে লাঠি দিয়ে পেটায় প্রতিপক্ষরা। পরে আরো একদফা পেটায় ইউনিয়ন পরিষদের চৌকিদার দীলিপ দাস ও অশোক দাস। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন গোলাম কুদ্দুস। তাকে বাড়িতেই রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক মিটিং শেষে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত গোলাম কুদ্দুসের স্ত্রী ফিরোজা জানান, তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার (১৭ জুলাই) সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কবীরের স্ত্রী রাজিয়া ওরফে মৌসুমী আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে ফোন করলে তিনি তার পরিষদের দুই চৌকিদার অশোক ও দীলিপকে আমাদের বাড়ীতে পাঠান। এ সময় মানসিক ভারসাম্যহীন আমার স্বামী আমাকে মারপিট করাকালে উপস্থিত দুই চৌকিদারের একজনের শরীরে আঘাত লাগলে ক্ষিপ্ত হয়ে তারা আমার স্বামীকে নির্দয়ভাবে মারপিট করে গুরুতর আহত করে। শুধু তাই নয় পুলিশে দেবার ভয় দেখিয়ে চৌকিদাররা পাঁচ হাজার টাকা দাবী করে, ভয়ে আমি তাদেরকে দুই হাজার টাকা দেই। এ সময় তারা জোর পূর্বক সাদা কাগজে আমার স্বাক্ষর করিয়ে নেয়।

তিনি আরো বলেন, স্বামীকে সাতক্ষীরায় ডা. ধীরাজ মোহনের নিকটে নিয়ে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসি। রবিবার আবারো অসুস্থ্য বোধ করলে স্থানীয় কবিরুল ডাক্তারের ক্লিনিকে ভর্তি করি কিন্তু মঙ্গলবার গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনি মারা যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, সকালে গোলাম কুদ্দুসকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে পরীক্ষা নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিকেলে কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে থানায় ডেকে নেয়া হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত সাড়ে ৯ টার দিকে এ রিপোর্ট লেখার সময় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে চলে আসার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

নিহতের মেয়ে মনোয়ারা খাতুন অভিযোগ করেন, প্রতিবেশী রাজিয়া বেগম তার দেবর মনি ফকিরের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। বিয়ে করা ছাড়াই তারা এক সঙ্গে থাকেন। বিষয়টি নিয়ে আমার বাবা ওই নারীকে বলতো- ‘তোমরা আর পাপ কাজ করো না।’ এ নিয়ে ওই নারী বিরক্ত হয়ে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ দেন। অভিযোগের পর চেয়ারম্যানের নির্দেশে শুক্রবার (১৭ জুলাই) ইউনিয়নের চৌকিদার দিলিপ ও অশোক বাড়িতে এসে লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। আজ সকালে অবস্থা খুব খারাপ হলে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবা মারা গেছেন। এ ঘটনায় আমার মা ফিরোজা বেগম কলারোয়া থানায় মামলা করেছেন।

এ ঘটনায় চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তার ছোট ভাই জাকির হোসেন।
তিনি বলেন, মনিরুল ভাই থানায় আছেন। কুদ্দুসকে তার নির্দেশে মারপিটের ব্যাপারে আমি কিছু জানি না।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় চৌকিদারদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তবে চেয়ারম্যান ঘটনাস্থলে তাদের পাঠিয়েছিলেন। এ কারণে চেয়ারম্যানকে থানায় ডেকে আনা হয়েছিল। তবে তাকে আটক করা হয়নি।

মামলা থেকে চেয়ারম্যানের নাম বাদ দেয়া হচ্ছে কিনা- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা কারও নাম বাদও দিচ্ছি না আবার কারও নাম সংযুক্তও করছি না।

তিনি আরো জানান, এ ঘটনায় ইতোমধ্যে গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হয়েছে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান