রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলিল বাতিল ও জমি ফেরতের দাবিতে দেবহাটার এক বৃদ্ধার সংবাদ সম্মেলন

জমি জমা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দেবহাটা থানার কোমরপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী বৃদ্ধা ছকিনা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার সময় দুই স্ত্রী ও ছেলে-মেয়ে রখে যান। প্রথম স্ত্রীর এক ছেলে ও পাঁচ মেয়ে। দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। আমার দ্বিতীয় সন্তান জাকির হোসেন সমিতির টাকা তোলার নাম করে প্রথমে সখিপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে গত ১ জুন তারিখে ৬৭৯/২০২০ নং দলিলে ৯৯ শতক জমি লিখে নেয়। এরপর টাকা তুলতে পারেনি বলে ১ জুলাই তারিখে সদর সাব রেজিস্ট্রি অফিসে ৩৩৫৫/২০২০ নং দলিল মুলে ৪৫.২৫ শতক জমি লিখে নেয়। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয়।

তিনি আরো বলেন, আমার দ্বিতীয় পুত্র রোজিনা খাতুন পত্রিকায় প্রতিবাদ না দিয়ে গত ২০ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ
সম্মেলনে রোজিনা তার স্বামী জাকির হোসেনকে মানসিক রোগী পাগল হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, জমি লিখে দেওয়ার শর্তে পাগল স্বামীকে বিয়ে করেছেন বলে যে কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। এধরণের প্রতিশ্রুতি কখনোই ছিলো না।
এছাড়া, কেউ পাগল বা মানসিক রোগী হলে তার ক্ষেত্রে জমি অন্যকে রেজিস্ট্রি করে দেওয়া বা নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়া আইনগত অবৈধ।

তিনি বলেন, দলিলে যাদের শনাক্তকারী করা হয়েছে তাদের একজনের বাড়ি শহরের মুনজিতপুরে। আরেকজনের বাড়ি কুলিয়ায়। দলিলে তাদের আইডি নম্বার উল্লেখ নেই। গ্রহীতা জাকিরের কোনো ছবি নেই। উভয় পক্ষের টিন সার্টিফিকেটও নেই।

ছকিনা খাতুন আরো বলেন, আমার দ্বিতীয় পুত্র পাগল নয় এমন যথেষ্ট প্রমান আমার কাছে রয়েছে।

তিনি বলেন, জাকির ওয়ারেশকাম সার্টিফিকেটে ওয়ারেশদের নাম বাদ দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছে। এঘটনায় আমি দেবহাটা থানায় গত ৭জুলাই‘২০ তারিখে সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১৯৬।

তিনি বলেন, প্রতারণা করে জমি লিখে নেওয়ায় আমার অন্য সন্তানরা আমাকে ভুল বুঝেছে। আমি যদি জমি ফেরত না পাই তাহলে অন্য সন্তানরা আমাকে এই বৃদ্ধ বয়সে দেখবে না। আমাকে ভিক্ষা করে খেতে হবে। তিনি উক্ত দলিল বাতিল ও জমি ফেরত পাওয়ার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ছোট ছেলে সালাউদ্দীন ও কন্যা
মারুফা খাতুন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”