শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় পৌর কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বান

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পক্ষ থেকে দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীগণ যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন পেতে ইচ্ছুক, সেই সকল পুরুষ ও মহিলা কাউন্সিলর প্রার্থীগণকে আগামী ২৪ জানুয়ারি ২০২১ রোজ রবিবার বিকাল ৩টার মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সাথে অবশ্যই প্রার্থীর জীবন বৃত্তান্ত, রাজনৈতিক কর্মকান্ড, এককপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

উক্ত আবেদনটি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের নিকট পৌছে দেওয়ার জন্য আহ্বান জানানো হলো। সাথে সাথে যে সমস্ত কাউন্সিলরগণ দলীয় সমর্থন পেতে আবেদন করবেন শুধুমাত্র সেই সমস্ত সকল প্রার্থীগণ ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পৌরশাখার অন্তর্গত ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণকে আগামী ২৫ জানুয়ারি ২০২১ রোজ সোমবার বেলা ১১টার সময় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত