শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দু’দিনের ব্যবধানে কলারোয়ার একই গ্রামে ফের পাওয়া গেলো রাসেলস ভাইপার সাপ

সাব্বির হোসেন: দুই দিনের ব্যবধানে সাতক্ষীরার কলারোয়ার একই গ্রামে ফের পাওয়া গেলো আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া নামের আরো আরেকটি সাপ।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চান্দুড়িয়া গ্রামে রাসেলস ভাইপার সাপটির সন্ধান মেলে। পরে সেটি পিটিয়ে মেরে ও পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের ইশারুল নামের এক যুবক জানান, তিনি তার কবুতরের ঘরের পাশে বৃহষ্পতিবার একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ও পুড়িয়ে মাটিতে পুতে দেন।
এ ঘটনায় উৎসুক মানুষ সাপটি দেখতে ভিড় জমান এবং ছবি ও ভিডিও ধারণ করেন।

এ ঘটনার দুই দিন আগে একই গ্রামের একটি পুকুর পাড়ে আরো একটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মেলে। পরে সেটিও পিটিয়ে মেরে মাটিতে পুতে দেয়া হয়। বুধবার (২৬ জুন) চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা সিদ্দিক গাজী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাড়ে সাপটি দেখতে পান। পরে আশপাশের লোক সাপটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়।

রুহুল কুদ্দুস আরো জানান, সপ্তাহ দুয়েক আগেও একই গ্রামের কবিরুল ইসলামের ঘাসের ক্ষেতে অনুরূপ আরেকটি রাসেলস ভাইবার সাপ পাওয়া যায়। সেটিও স্থানীয়রা মেরে মাটি চাপা দেন।

তিনি আরো জানান, গতকালকের পাওয়া রাসেলস ভাইপার সাপের চেয়ে সপ্তাহ দুয়েক আগের পাওয়ার রাসেলস ভাইপার সাপটি ছিল বেশ মোটা।

উল্লেখ্য, চান্দুড়িয়া ছাড়াও গত কয়েক মাসের মধ্যে উপজেলার বড়ালি, হিজলদী ও চন্দনপুর পার্শ্ববর্তী ভবানীপুরে একাধিকবার কয়েকটি রাসেলস ভাইপার সাপের সন্ধান মিলেছে বলে স্থানীয়রা জানান। ওই গ্রামগুলো প্রত্যেকটি ভারত সীমান্ত সংলগ্ন।

কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা