রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা থানা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিয়ম সভা

দেবহাটা পুলিশের আয়োজনে পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ লা জুন) বিকাল ৪ টায় থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। এছাড়া বক্তব্য দেন নওয়াপাড়া পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান বকুল, ইউপি সদস্য আজগার আলী, রেহেনা খাতুন, প্রেম কুমার, গ্রামপুলিশ আব্দুল কাদের প্রমুখ।
দেবহাটা থানার এসআই অরুবা সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, সেকেন্ড অফিসার নকিবুল্লাহ, থানার বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্য, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, পুলিশিং সেবা মানুষের দৌঁড়গোড়ে পৌঁছে দেওয়া ও অপরাধ নির্মূলে পুলিশিং কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে এলাকা ভিত্তিক অপরাধী ও অপরাধের তথ্য সহজে পুলিশের কাছে পৌঁছে দেওয়া। এতে করে মাদক, জঙ্গী সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সমাজের সকল প্রকার অপরাধ কমে আনা সম্ভব হবে। সেই লক্ষ্যে কমিটির কর্মকান্ড আরো জোরদার করার অনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা