বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও আসাদুজ্জামানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে যোগদান পরবর্তী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় নিজস্ব কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দেবহাটা প্রেসক্লাব।

প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এতে নবাগত ইউএনও আসাদুজ্জামান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।
সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম.এ মামুন।

কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল ও রুহুল আমিন, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ্বাস, এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, সজল ইসলাম, এস কে অভি উপস্থিত ছিলেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে ফুল ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পরে দুপুর দেড়টায় প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির শুন্য অর্থ সম্পাদক পদে সদস্য আব্দুস সালামকে মনোনীত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে নানামূখি উদ্যোগ ও সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী