শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ক্রয়কৃত জমির বসতঘরে আগুন, থানায় মামলা

দেবহাটায় ক্রয়কৃত জমিতে দখলে ব্যার্থ হয়ে বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল গণির ছেলে সৈয়দ আলী (৫২) বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ সহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীরা হলে খেজুরবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩০), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ইউছুফ আলী (২৪), মৃত আব্দুল গাজীর ছেলে ইছা গাজী (৩৫), দক্ষিণ পারুলিয়ার কওছার আলী ছেলে জাহিদ হোসেন (২৫) এবং একই গ্রামের আব্দুর রউফ এর ছেলে মিলন হোসেন (২৪)।

মামলার বিবরণে জানা যায়, সৈয়দ আলী খেজুরবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় একটি জমি ক্রয় করেন। সেখানে বসবাসের ঘর নির্মান করেন তিনি। উক্ত ঘরে পরিবারের ব্যবহারিক জিনিসপত্র রাখা ছিল। কিন্তু গত ২০ মে রাতে তিনি বাড়িতে না থাকা কালিন সময়ে ওই আসামীরা জমি দখলে নিতে উক্ত বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। এঘটনায় সৈয়দ আলীর বসতঘরে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উল্লেখ্য যে, উক্ত জমিটি দখলের চেষ্টা করতে সেখানে সিমেন্টের খুটি বসিয়ে ঘর নির্মানের চেষ্টা করে ওই প্রভাবশালীরা। এসময় তারা উক্ত ঘরে আগুন ধরিয়ে দিয়ে সৈয়দ আলীকে উচ্ছেদের চেষ্টা করে।

দেবহাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে ঘরবাড়িতে আগুন ও প্রাণ নাশের হুমকির ঘটনায় ২১ মে একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী