শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নকলের অভিযোগে ৫ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার একটি কেন্দ্রে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) উপজেলার সখিপুর আলিম মাদ্রসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার একমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল ও অসৎ উপায়ে পরীক্ষা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। গোপন তথ্যের ভিত্তিতে সখিপুর আলিম মাদ্রাসায় পৌঁছে পরীক্ষা সংক্রান্ত খোঁজ নেন তিনি।

এসময় ১০.৩০ মিনিটের মধ্যে গনিত পরীক্ষার ওএমআর সিট জমা নেওয়ার কথা থাকলেও ১০.৪৫ মিনিটেও তা জমা না নেওয়ার বিষয়টি সন্দেহের নজরে আসে। পরে বিভিন্ন শিক্ষার্থীর উত্তরপত্র যাচাই করলে সেখানে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে।

এসময় ৫ জন শিক্ষার্থীর নিজ সেট কোড ছাড়া অন্য সেড কোড পুরণ করা। যেমন- খ, গ, ঘ সেড কোড পুরণ করে পরবর্তীতে ওই বৃত্ত মুছে ও ছিড়ে ফেলে নতুন করে প্রত্যেকে ‘ক’ সেড কোড পুরণ করে নকল বা অসৎ উপায় অবলম্বন করে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব মাধ্যমে ওই ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করে।

একই সাথে পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব পরিবর্তন করে নতুন দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, নকল ও অসৎ পন্থা অবলম্বনে ৫ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সুপার ও সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক