শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদালত অবমাননা করে বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃৃহস্পতিবার জগন্নাথপুর বড় মৌজায় বিচারাধীন জমির গাছ কাটছিল আস্কার আলীর পরিবার। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শান্তি রক্ষায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়।

জানাগেছে, ২০২৪ সালে দেবহাটার জগন্নাথপুর বড় মৌজার ৭১৭ নং দাগে ৯ শতক জমি ক্রয় করে দেবীশহর গ্রামের আব্দুস সালাম। পরে ওই জমি দখলে নেওয়ার হুমকি দিলে জগন্নাথপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আস্কার আলী গং দের বিরুদ্ধে আদালতে মামলা করে আব্দুস সালাম। এঘটনায় আব্দুস সালাম বাদি হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে ১২৪/২১ ও ২২৬৫/২১ দায়ের করেন।

সেই মোতাবেক আদালতের বিচারকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত ওই জমিতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ প্রদান করে আদালত। কিন্তু বিবাদী পক্ষ কোন কিছু না জানিয়ে বৃহস্পতিবার জোরপূর্বক উক্ত জমির গাছ কাটতে শুরু করে। পরে মামলার বাদি পুলিশকে খবর দিলে সেখানে শান্তি বজায় রাখার নির্দেশ দেয় পুলিশ।

আব্দুস সালাম জানান, আমি প্রায় ২০ বছর পূর্বে সেকেন্দার আলীর শরিকদের থেকে ৯শতক জমি ক্রয়করি। আমার ক্রয়করা জমি দখলে নিতে সীমানার বেড়া দিয়ে, গাছ কেটে নিচ্ছিল আস্কার আলী গং এর পরিবার।

এর আগে আমি তাদের বিরুদ্ধে আদালতে ২টি মামলা করেছি। বর্তমানে তা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে উক্ত জমির গাছ কাটা শুরু করে। পরে পুলিশকে জানালে গাছ কাটা বন্ধ করে দেয়। তারা আমার ক্রয়করা জমির গাছ কেটে অনেক ক্ষয়ক্ষতি করেছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান