শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মানা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মানা প্রদান করা হয়। এসময় পল্লী সমাজের সদস্য ও বিভিন্ন শ্রেণির নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মানা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

দেবহাটার উপ-নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা

বৃহস্পতিবারে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই বিশৃঙ্খলা এড়াতে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পুলিশ, বিজিবি, র‌্যাব যৌথ টহল দিতে শুরু করেছে। একই সাথে ভোট গ্রহন নিরপেক্ষ করতে কেন্দ্রে ভোট গ্রহনের সামগ্রী ও দায়িত্ব প্রাপ্তরা পৌছে গেছেন। নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোট গ্রহন সফল করতে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বিজিবির লেফটানেন্ট কর্ণেল লিটন কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রোজিৎ সাহা, নুরুল আমিন, দেবহাটা সহকারী কমিশনার(ভূমি) এস.এম. তারেক সুলতান, নায়েক সুবেদার শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম ও সাইফুল ইসলাম।
এদিকে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে নৌকা নিয়ে উপজেলা আওয়ামীলী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আনারস এবং ন্যাশনাল পিপলস পার্টির অজিহার রহমান আম প্রতীক নিয়ে লড়াই করবেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬ শত ৫৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬ শত ১৭ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৩৯ জন। নির্বাচনকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য ইতোমধ্যে পুলিশ, বিজিবি, র‌্যাব যৌথ ভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাচন অফিস থেকে দায়িত্বপ্রাপ্তদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ, আনসারা প্রয়োজনীয় সামগ্রী নিজ দায়িত্বে বুঝে নিয়ে কেন্দ্রে নিয়ে যান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা