শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পাওনা টাকা চাওয়ায় সাংবাদিকের স্ত্রীর উপর হামলা, হাসপাতালে ভর্তি

দেবহাটায় পাওনা টাকা ফেরত চাইতে যাওয়ায় সাংবাদিক নাসির উদ্দীনের স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিকের স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, সাংবাদিক নাসির উদ্দীনের প্রতিবেশী সখিপুরের মৃত রাজাউল্লাহ সরদারের ছেলে শহিদুল ইসলাম গত বছরের ২২ সেপ্টেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে নাসির উদ্দীনের পরিবারের কাছ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ৩৫ হাজার টাকা গ্রহন করে। কিন্তু টাকা নেয়ার পরও জমি লিখে না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে শহিদুল।

শনিবার দুপুর দেড়টার দিকে নাসির উদ্দীনের স্ত্রী রেহানা পারভীন ওই পাওনা টাকা ফেরত চাইতে শহিদুলের বাড়ীতে যায়। এসময় পাওনা টাকা ফেরত না দিয়ে শহিদুল ও তার স্ত্রী শিরিনা আক্তার উল্টো সাংবাদিক পতœীর ওপর হামলা চালায়।
একপর্যায়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহত রেহানা পারভীনের স্বামী সাংবাদিক নাসির উদ্দীন বাদী হয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা আক্তারের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সাংবাদিক পতœীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়